সোহরাওয়ার্দী কলেজ বাঁধন ইউনিটের ৫ম বর্ষপূর্তিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বস্ত্র বিতরণ কর্মসূচি
- আপডেট : ১১:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”, এই মূলমন্ত্র বুকে ধারণ করে বাঁধন, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ বাঁধন ইউনিট তাদের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সকল কর্মী, সদস্য ও উপদেষ্টাদের নিয়ে একটি কর্মসূচি পরিচালনা করে।

কর্মসূচিটি সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত হয়। এতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মানুষকে রক্তদানে উৎসাহিত করা এবং নতুন সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বাঁধন সম্পর্কে অবহিত করা হয়।
এই কর্মসূচি সকাল ১০:৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত চলে, যেখানে মোট ৭৭ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় কর্মসূচি পরিদর্শন করেন। তিনি বাঁধনের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে রক্তের গ্রুপ নির্ণয়ে সাহায্য করেন এবং এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।
বাঁধন ইউনিটের সেক্রেটারি নাছিম খান বলেন, “আমাদের ইউনিটের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে আমরা ৭৭ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিতে সক্ষম হয়েছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়, অধ্যাপক মো. মোতালেব হোসেন (উপদেষ্টা, বাঁধন, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট), এছাড়াও এই ইউনিটের উপদেষ্টাসহ বিভিন্ন ইউনিট থেকে আগত দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
বিশেষভাবে ধন্যবাদ জানাই বাঁধনের অন্যান্য ইউনিটের উপদেষ্টাগণ, দায়িত্বশীল ও কর্মীদের, যারা তাদের মূল্যবান সময় ও শ্রম দিয়ে এই উদ্যোগকে আরও সুন্দর ও সফল করেছেন।
নিউজটি শেয়ার করুন




















