১৫ টাকা কেজির চাউল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে
- আপডেট : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।
গত কাল শনিবার (১২ সেপ্টেম্বর ) দক্ষিণ আইচা থানর চর কুকরী মুকরি ইউনিয়নে চাউল বিতণের সময় প্রতি বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২৬-২৭ কেজি চাল বিতরণ করা হয়। বিক্রীত চাউল অন্য জায়গায় ওজন দিয়ে এ ঘটনার সত্যতা মিলেছে।
সূত্রে জানা গেছে, আগস্ট মাসের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাউল শনিবার সকাল থেকে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়। আজ চর কুকরী মুকরী ইউনিয়নের ১. ২ ও ৩ নম্বর ওয়ার্ডের চাউল বিতরণ করা হয়। খাদ্য অধিদপ্তরের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাউল দেয়ার কথা থাকলেও প্রকৃত পক্ষে দেয়া হয় ২৬ থেকে ২৭ কেজি চাউল। কুকরী মুকরী বাজারের একটি দোকানে কার্ডধারীরা ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের মূল্য দিয়ে চাউল নিলেও ওজনে পান ২৬ থেকে ২৭কেজি চাউল। সরকারিভাবে বস্তায় সঠিক মাপ থাকার কথা থাকলেও অজানা কারণে প্রতি বস্তায় চাল ৩ থেকে ৪ কেজি কম।
চাউল নিতে আসা একাধিক কার্ডধারী জানান, প্রতিবার এখান থেকে চাউল নিয়ে অন্য দোকানে মাপ দিলে দেখা যায় ৩ থেকে ৪ কেজি কম।
পরে বিষয়টি যাচাই করতে পাশের একটি দোকান থেকে ওজন মাপার যন্ত্র এনে চাল ওজন দিলে প্রায় প্রতি বস্তায় ৩ থেকে ৪ কেজি কম পাওয়া যায়।
চাউল কম দেওয়ার ব্যাপারে ডিলার সহকারী শিক্ষক ইউছুফ মাওলানা কাছে জানতে চাইলে তিনি স্পষ্ট করে কোনো জবাব দেননি।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন



















