- আপডেট : ০৬:২৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।২১ ফেব্রুয়ারী শুক্রবার সকাল নয়টায় কেন্দ্রীয় শহিত মিনারে পুষ্পস্তবক অর্পন করে ১৯৫২ সালে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদ, সহ- সভাপতি সাদেকুল ইসলাম, সহ সভাপতি দিদরুল আলম,সহ- সভাপতি শাহ আলম দেওয়ান,সহ সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত হোসেন শান্ত, সহ- সভাপতি শাহ আলম দেওয়ান, সহ-সাধারন সম্পাদক আব্দুল কাদের,সম্নানিত উপদেষ্টা ডঃ নজরুল ইসলাম খান, সহ সাধারণ সম্পাদক (চলতি দপ্তর) আবুল কালাম আজাদঅর্থ বিষয়ক সম্পাদক গোলাম সরওয়ার নজরুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
















