সর্বশেষ
খান সুজন
- আপডেট : ০৭:১৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শ্রীনগরের মাধ্যমে কৃষি কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।”কৃষিই সমৃদ্ধি” শ্লোগান কে সামনে রেখে এ কর্মসূচীর আওতায় সার ও বীজ বিতরণ করা হয়। ১৯ মার্চ বুধবার দুপুরে শ্রীনগর উপজেলা পরিষদ চত্তরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে তিল বীজ/উফশী জাতের আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দীন।আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন শ্রেনীর কর্মচারীগন।এ সময় ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।



















