ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে দুইদিনের ভোগান্তির পর তেল সরবরাহ, রাতেই পাম্পে ক্রেতাদের ঢল লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। চরফ্যাশনে বজলু বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই লালমোহনে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা বিতরণ দক্ষিণ আইচায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ট্রলারডুবি — জেলে নিহত, মৃত্যু বাবার লাশ পুলুটে বেদে  তীরে টেনে আনল দুই ছেলে লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সরকারি বরাদ্ধ থাকলেও লালমোহনে তেল পাচ্ছে না ডিলার লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

লালমোহনে দুইদিনের ভোগান্তির পর তেল সরবরাহ, রাতেই পাম্পে ক্রেতাদের ঢল

নাজমুল খান সুজন
  • আপডেট : ১১:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):

টানা দুইদিন জ্বালানি সংকটের পর ভোলার লালমোহনে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। সোমবার (২৩ মার্চ) রাত থেকেই স্থানীয় তেলের পাম্পে অকটেন ও পেট্রোল সংগ্রহ করতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

গত দুইদিন পাম্পে তেল না থাকায় চরম ভোগান্তিতে পড়েন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। অনেকেই বাধ্য হয়ে খুচরা দোকান থেকে অতিরিক্ত দামে, প্রতি লিটার প্রায় ২০০ টাকা দিয়ে পেট্রোল ও অকটেন কিনেছেন।
স্থানীয় কয়েকজন চালক জানান, জরুরি প্রয়োজনে বেশি দামে তেল কিনতে হলেও তাদের সামনে অন্য কোনো বিকল্প ছিল না। এতে একদিকে যেমন ভোগান্তি বেড়েছে, অন্যদিকে বাড়তি খরচও গুনতে হয়েছে।

তবে সোমবার রাত থেকে পাম্পে নতুন করে তেল সরবরাহ শুরু হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। বর্তমানে পাম্পে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যেই পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছে।
তেল আসার খবর ছড়িয়ে পড়তেই রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে দেখা যায় ক্রেতাদের। অনেকেই মনে করছেন, নিয়মিত সরবরাহ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এমন সংকট এড়ানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে দুইদিনের ভোগান্তির পর তেল সরবরাহ, রাতেই পাম্পে ক্রেতাদের ঢল

আপডেট : ১১:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬