ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন  লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ, স্বপ্নপূরণের ব্রত নিয়ে শুরু নতুন পথচলা বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ

লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়নের প্রচারণা। এরই ধারাবাহিকতায় বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসিম মাতাব্বর। তিনি লালমোহন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

​শনিবার (১০ অক্টোবর) বিকেলে প্রয়াত বাবার কবর জিয়ারত শেষে সমর্থকদের সঙ্গে নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন নাসিম মাতাব্বর। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথিমধ্যে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
​গণসংযোগকালে নাসিম মাতাব্বর বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছি। ভালো কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করতে চাই। ক্ষমতার মোহ কিংবা অর্থের প্রলোভন নয়, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও লালমোহন ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই।”

​আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন সাধন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষের ভালোবাসা ও অনাবিল সমর্থনকে পাথেয় করেই সমৃদ্ধ লালমোহন ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর

আপডেট : ০৯:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬