সিনিয়রের আত্মহত্যার খবরে মানসিক স্বাস্থ্য সচেতনতায় তরুণ কানন ফয়সালের উদ্যোগ
- আপডেট : ১০:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ জেলার তরুণ সমাজকর্মী ও শিক্ষার্থী কানন ফয়সাল মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং আত্মহত্যা প্রতিরোধে বর্তমানে বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন। Society For Humanity Development Over the World (SHADOW)–এর এক সিনিয়র ডিরেক্টরের আত্মহত্যার খবর তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। এই হৃদয়বিদারক ঘটনাই কাননের জীবনের পথ বদলে দেয় এবং তাকে মানসিক স্বাস্থ্য বিষয়ক কাজ শুরু করতে অনুপ্রাণিত করে।

সম্প্রতি ‘Talk Hope’–এর একটি সেমিনারে কানন ফয়সাল বলেন,
বর্তমানে ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি ভয়াবহ সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক তরুণ তাদের স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ছে—পড়াশোনা বন্ধ, মাদকাসক্তি কিংবা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। আমাদের লক্ষ্য, এই ভয়ংকর পরিস্থিতি যেন আর কাউকে গ্রাস না করে।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি SHADOW–এর প্রতিষ্ঠাতা মো. সাদ্দাম হোসাইন রনির সহায়তায় কানন ফয়সাল ‘Talk Hope’ গঠন করেন। তার সঙ্গে ছিলেন তাহসিন গাজী, নাইমুর হোসাইন অনিক, সাদিয়া জাহান তুবা, নাশিতা সারা ও আরও কয়েকজন তরুণ। এটি SHADOW–এর একটি প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি ও তরুণদের সহায়তা প্রদান।
বর্তমানে কানন SHADOW–এর একজন পরিচালক এবং Talk Hope–এর প্রধান সমন্বয়কারী (Chief Coordinator) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একই সঙ্গে ২০২৪-২৫ সেশনের জন্য Rotaract Club of Dhaka Orchid–এর প্রেসিডেন্ট এবং পূর্বে Leo Club of Dhaka Dynamic One–এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Talk Hope–এর ব্যানারে কাননের নেতৃত্বে ইতোমধ্যে সারা দেশে ৩০,০০০-এরও বেশি তরুণ-তরুণীকে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সেশন, কাউন্সেলিং ও অনলাইন সহায়তা প্রদান করা হয়েছে। তাদের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। Lions International–এর দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট Mark Lyon এর সঙ্গে কানন অনলাইন মিটিং করেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আগ্রহ জানানো হয়েছে।
কানন ফয়সাল ২০০৩ সালের ১৩ জুলাই নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার স্বল্পেরচক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০২০ সালে BM Union School and College থেকে এসএসসি ও ২০২২ সালে Mohammadpur Government College থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি Uttara University–এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।
তরুণ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে কানন পেয়েছেন SIDIP Award 2024, Bangladesh Scouts National Service Award এবং Rotary International–এর সম্মানজনক Paul Harris Fellow (PHF) স্বীকৃতি।
নিউজটি শেয়ার করুন











