ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি 

ইতিহাস গড়ে অভিষেক হচ্ছে নাসিমের!

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৪:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৩৬১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়স সবে ১৬। কৈশোরের দুরন্তপনা এখনও শেষ হয়নি। পড়ালেখা এখনও স্কুলের চার দেয়ালে বন্দি। এ বয়সেই বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানাবেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হচ্ছে যাচ্ছে এ পাকিস্তানি পেসারের। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে গ্যাবায় শুরু হচ্ছে দুদলের লড়াই। এ ম্যাচেই অভিষেক হতে যাচ্ছে নাসিমের। এমনটি হলে অজিদের বিপক্ষে ক্রিকেটের লংগার ভার্সনে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হবেন তিনি।

নাসিম শাহকে নিয়ে পাকিস্তান অধিনায়ক আজহার আলি বলেন, আমরা গ্যাবা টেস্টেই তাকে খেলানোর চিন্তা করছি। তার বোলিং সত্যিই দুর্দান্ত। আমরা ওই দিন ম্যাচের আগে একাদশ প্রকাশ করব। তবে একাদশে তার থাকাটা প্রায় নিশ্চিত।

নাসিমের প্রশংসা করে আজহার বলেন, এত কম বয়সে এমন পর্যায়ে পৌঁছা সবার পক্ষে সম্ভব নয়। আমরা সবাই তার দুর্দান্ত উত্থানের অপেক্ষায় রয়েছি। আমি প্রথম যখন তার বোলিং দেখি, তখনই বিমোহিত হয়েছি।

অতীতে অল্প বয়সী হাসান রাজা কিংবা মোস্তাক মোহাম্মদের অভিষেক ঘটিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় পাকিস্তান। এবার নাসিমের অভিষেকের মাধ্যমে আরেকবার টেস্ট ইতিহাসের অংশ হতে যাচ্ছেন তারা।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে টেস্টে অভিষিক্ত হয় ভারতের সাবেক স্পিনার হরভাজন সিংয়ের। ১৯৯৮ সালে মাত্র ১৭ বছর ২৬৫ দিনে অজিদের বিপক্ষে অভিষেক ঘটে তার। পরে ইতিহাসেরই অংশ হয়ে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ইতিহাস গড়ে অভিষেক হচ্ছে নাসিমের!

আপডেট : ০৪:৩০:২১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯