ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন, মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম দক্ষিন আইচায় ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান পুলিশের  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩ শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেড বাস সার্ভিসের শুভ উদ্বোধন চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম, সম্পাদক ফয়সাল

ইডেনে হাসিনা-মমতা-অমিত: মোদি কি থাকছেন?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ ১২৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট সিরিজে মুখোমুখি হতে মুখিয়ে আছে বাংলাদেশ-ভারতের ক্রিকেরটাররা। সেই সাথে আগ্রহ ভরে অনুসন্ধানী দৃষ্টিতে তাকিয়ে আছে দুই দেশের ক্রিকেট ভক্তরা। কারণ, দুই দেশের ক্রমেই চিরপ্রতিদ্বন্ধী প্রতিক্ষ হয়ে ওঠা ক্রিকেট মঞ্চের এই সিরিজে ইডেনে দেখা হতে পারে দেশ দুটির প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের।

আগামী ২২ নভেম্বর ইডেনে মাঠে বসে খেলা দেখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি) প্রেসিডেন্ট নব নিযুক্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মতির কথা জানিয়েছেন। নরেন্দ্র মোদির দফতর থেকে এখনো এ ব্যাপারে নিশ্চিত করা না হলেও এই ম্যাচে ইডেনে বসে সরাসরি খেলা উপভোগ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই খবরের সাথে সর্বশেষ যুক্ত হলো ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নাম। এনডিটিভির খবরে বলা হয়, ইডেনের ঐতিহাসিক এ ম্যাচে মাঠে থেকে খেলা দেখবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন ‘সিএবি’ জানিয়েছে, ইতোমধ্যেই দুই দেশের এই তিন রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচে ইডেনে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তার দফতর থেকে এখন পর্যন্ত সিএবির কাছে সম্মতিসূচক বার্তা এসে পৌঁছায়নি।

এদিকে প্রথম দিনের খেলার পর রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে সিএবি। সাবেক অধিনায়কদের সেখানে সংবর্ধনা দেয়া হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সেখানে বিশেষ সম্মাননা দেয়া হবে বলে জানা গেছে।

বক্তব্য রাখবেন উপস্থিত রাজনৈতিক হেভিওয়েটরা। সেখানেই ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে বক্তার ভূমিকায় ভাবা হচ্ছে শচীন টেন্ডুলকারকে। তাকে অনুরোধ করা হয়েছে, ইডেনের দর্শকদের উদ্দেশে কিছু বলার জন্য। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানের পরে সংগীত পরিবেশন করতে পারেন সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ইডেনে হাসিনা-মমতা-অমিত: মোদি কি থাকছেন?

আপডেট : ০৩:০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯