ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট : ০৭:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
করব কাজ, গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ স্লোগানে- কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ কর্মসূচি ভোলার লালমোহনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। লালমোহন উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে (১ অক্টোবর) লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কৃষক কার্ডের পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়। কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, ও টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলার একটি ইউনিয়ন বদরপুরের ৩টি ওয়ার্ডের ২২১৮জন কৃষককে কৃষি কার্ড বিতরণ করা হয়। পর্য়ায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে কৃষি কার্ড বিতরণ করা হবে।
লালমোহন উপজেলা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশারার ভূমি মো. রেজওয়ানুল হক, লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি মো, জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কৃষকসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।








