মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর
- আপডেট : ০৪:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ভোলার লালমোহন উপজেলার ১০ নং মোতাহার নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. রাসেল বাচ্চু মাতাব্বর। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে স্থানীয় মানুষের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন এই যুবদল নেতা।
রাসেল বাচ্চু মাতাব্বর বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা কাছ থেকে দেখেছেন। জনগণের সেবা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।
চেয়ারম্যান নির্বাচিত হলে তার পরিকল্পনার বিষয়ে বাচ্চু মাতাব্বর বলেন, সুযোগ পেলে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং তরুণদের কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেব। খেলাধুলার প্রসারের পাশাপাশি বাঙালি সংস্কৃতির চর্চা বাড়িয়ে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কাজ করব। তিনি আরও বলেন, মোতাহার ইউনিয়নের মানুষের পাশে থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।



















