ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা লালমোহনে ৩৮ বছর ধরে সুন্দর কন্ঠে বাতাসে ভাসে সকল সংবাদ লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল লালমোহনে প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা: পীর সাহেব চরমোনাই শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ

লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

জেলা প্রতিনিধি (ভোলা)
  • আপডেট : ০৮:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ, দেশজুড়ে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও লুটপাটের অভিযোগ এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা কৃষকদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা কৃষকদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি লালমোহন উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এতে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা কৃষকদলের সভাপতি আঃ হাই হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্বাসউদ্দীন, সাংগঠনিক সম্পাদক শরিফসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকদলের নেতাকর্মী ও সমর্থকরা।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে রাজু মোল্লার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল

আপডেট : ০৮:২২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬