ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক। তেল রেখে পালিয়ে যায় চালক বদলি চান শাহীন নিজেই, আটকে রেখেছে কে? লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত শিক্ষকদের সম্মানে সোহরাওয়ার্দী কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত

লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) : ভোলার লালমোহনে চুরির মিথ্যা অভিযোগ তুলে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে ভুক্তভোগী শিক্ষার্থী।

ভুক্তভোগী মো. জুবায়ের কচুয়াখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামে।

লিখিত আবেদনে শিক্ষার্থী উল্লেখ করে, গত ৬ অক্টোবর সে বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে একটি বই খুঁজতে যায়। বই না পেয়ে চলে আসে। ল্যাবের কোনো কেমিক্যাল বা সামগ্রী সে নেয়নি।

অভিযোগে বলা হয়, পরদিন ৭ অক্টোবর সকালে বিদ্যালয়ে উপস্থিত হলে কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক জুয়েল হাওলাদার তাকে মাঠ থেকে ডেকে বিজ্ঞান ল্যাবে নিয়ে যান এবং চুরির মিথ্যা অভিযোগ তোলেন। শিক্ষার্থী বারবার অস্বীকার করলেও শিক্ষক তার কথা না শুনে মারধর শুরু করেন। মোটরসাইকেলের চাবি দিয়ে মুখমণ্ডলে আঘাত এবং টেবিলের নিচে মাথা রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, মারধরের সময় কয়েকজন সহপাঠী থামানোর চেষ্টা করলেও শিক্ষক নির্যাতন বন্ধ করেননি। পরে সে জানতে পারে বিজ্ঞান ল্যাবের সামগ্রী হারানোর ঘটনায় ওই শিক্ষকের ছেলে ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. জাবেদ জড়িত থাকার কথা বলা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জুয়েল হাওলাদার বলেন, ঘটনা সত্য ছেলেটি বেয়াদব এর জন্য ওকে দুটি থাপ্পড় দিয়েছি। হাতে হোন্ডার চাবি থাকায় মুখে একটু দাগ হয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, এই ঘটনায় একটি লিখিত আবেদন পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

আপডেট : ০৯:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬