ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমোহনের ৭৫ বছরের বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন ! শাপলা বিক্রিতে চলে সংসার সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ, বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসিতে অকৃতকার্য ৭২৪, জিপিএ-৫ পেলেন মাত্র ৩ জন লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক, উন্নয়নের অঙ্গীকার প্রার্থীর সন্তানের চিকিৎসার সহায়তার জন্য অসহায় বাবার আকুতি লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আইসিইউতে নুসরাত, জানা গেলো সত্য ঘটনা!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ৬৫০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নুসরাত জাহান। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সূত্রের খবর, বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত অসুস্থ হয়ে পড়েন একসঙ্গে অনেক ওষুধ খেয়ে নেওয়ার কারণেই।

সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। আইসিইউ-তে রাখা হয়েছে নায়িকাকে। হাসপাতালের তরফে নিয়ম মেনে, ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করা হয়েছে।

রবিবার নুসরাতের স্বামী নিখিলের জন্মদিন ছিল। সেই উপলক্ষে পরিবারের তরফ থেকে পার্টির আয়োজন করা হয়। সেই পার্টি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন নুসরাত।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা নুসরাতের অসুস্থতার কারণ এবং বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে কোনওরকম মুখ খুলতে অস্বীকার করেন। নুসরাতের পরিবারের তরফ থেকে অবশ্য ঘুমের ওষুধ খেয়ে অসুস্থতার কথা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার নুসরাতের স্বামী নিখিল বলেন, “সব ঠিক আছে। চিন্তার কিছু নেই। আজই সন্ধের মধ্যে নুসরাত বাড়ি ফিরে যাবে। হাঁপানির সমস্যা বাড়ায় মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। এখন ভাল আছে নুসরাত।”

এদিকে আজ কলকাতার আনন্দবাজারকে নুসরাত বলেন, “আমার শ্বাসকষ্টের সমস্যা অনেক দিনের। সেটা হঠাৎ বেড়ে যাওয়াতেই ভর্তি হতে হয়েছিল। এখন অনেকটা সুস্থ বোধ করছি। বিকেলবেলায় বাড়ি ফিরব।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

আইসিইউতে নুসরাত, জানা গেলো সত্য ঘটনা!

আপডেট : ০৬:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯