আগামীকাল মঙ্গলবার লালমোহনে শুরু হচ্ছে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট
- আপডেট : ০৯:৩৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় মঙ্গলবার (২০ অক্টোবর) শুরু হতে যাচ্ছে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট‘ ২০২৬। উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকেল ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খোলাটি উদ্বোধন করবেন ভোলঅ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। টুর্নামেন্টটি আয়োজন ও পরিচালনা করছে মঙ্গলসিকদার বাজার খেলাঘর এসোসিয়েশন। এতে সহযোগিতা করছে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ধলীগৌরনগর ইউনিয়ন একাদশ ও কালমা ইউনিয়ন একাদশ। খেলা ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে আশা করছেন আয়োজকরা।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ধলীগৌরনগর পূর্ব শাখা বিএনপি সভাপতি আলহাজ মো. ইউসুফ। আয়োজকরা আশা করছেন, এ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বৃদ্ধি পাবে এবং তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে।



















