ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ জেলের কারাদণ্ড লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ ​লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও সিফাত বিন সাদেক বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড

চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধিঃ

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা, আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরতে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন  উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আয়োজনে  এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস (অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  চরমানিকা নতুন বাজারে বিভিন্ন সড়ক অবতীর্ণ করে উওর চমানিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। দিবসটি উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সকালে বিদ্যালয় এর  মাঠ থেকে

একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরমানিকা নতুন বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। পরে উওর  চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়  হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উওর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিনের এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন আভাস প্রকল্প ব্যবস্থাপক রবিউল আমিন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার  মো. এমাদুল হোসেন।

বিশেষ অতিথ হিসেবে বক্তব্য রাখের চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জি, এম.  ওয়ালিউল ইসলাম, চরফ্যাশন উপজেলা (সিপিপি) সহকারী পরিচালক কে এম মাহতাবুল বারী (সিপু), সুশীলন উপজেলা সমন্বয়কারী বুলবুল আহমেদ,উপজেলা  নজরুল স্মৃতি সংসদ ম্যানেজার নাজমুল হোসাইন, ফায়ার সার্ভিস অফিসার মো.খোশেদ আলম, চরমানিকা ইউনিয়ন (সিপিপি) টিম লিডার এস এম এনায়েত মিয়া প্রমুখ

এ ছাড়া বিভিন্ন এনজিও এর প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর পরে উওর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় উদ্ধারকৌশলবিষয়ক সচেতনতামূলক মহড়া (মক ড্রিল) প্রদর্শন করা হয়। মহড়ায় জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ পরিচালনা, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কৌশল তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন 

আপডেট : ০৬:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬