ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট   লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি উপলক্ষে লৌহজং ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

ঢাকা-১২-তে নীরবের নীরবতা, বাকিরা সরব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:২৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮ ১৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর তেজগাঁও রেলগেট থেকে কারওয়ান বাজার—পুরো এলাকা নির্বাচনী পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে। থেকে থেকে বিভিন্ন দলের প্রার্থীর প্রচার মাইক বেজে উঠছে। খণ্ড খণ্ড মিছিল বের হচ্ছে। বাজছে নির্বাচনী গান। সব মিলে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন জমজমাট এলাকাটি। তবে অন্য প্রার্থীরা প্রকাশ্য সরব থাকলেও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবের কোনো সাড়াশব্দ নেই।

তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও রমনার একাংশ নিয়ে গঠিত জাতীয় সংসদের ১৮৫ নম্বর আসন ঢাকা-১২। এখানে ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৯৩৮। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮০ হাজার ৩৭০ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫৬৮।

নির্বাচনের বাকি আছে আর মাত্র পাঁচ দিন। নির্বাচনী এলাকার রাস্তাঘাট, অলি-গলি সব জায়গাতেই আসাদুজ্জামান খান কামালের ছবি সংবলিত নৌকার পোস্টারের আধিক্য। পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জোনায়েদ সাকি (কোদাল মার্কা), ইসলামী আন্দোলন বাংলাদেশের শওকত আলী হাওলাদার (হাতপাখা মার্কা)। তবে নাখালপাড়া, মগবাজার, মধুবাগ, সাতরাস্তা, মহাখালী বাসস্ট্যান্ড এলাকা ঘুরে কোথাও ধানের শিষের পোস্টার চোখে পড়েনি।

প্রচারে পিছিয়ে থাকা যুবদল সভাপতি সাইফুল আলম নীরব মামলায় এগিয়ে। তার মামলার সংখ্যা ২৬৭টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ঢাকা-১২-তে নীরবের নীরবতা, বাকিরা সরব

আপডেট : ১১:২৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮