দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন
- আপডেট : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি
বাল্যবিবাহ রুখে দিই, কন্যার স্বপ্ন ঘরে তুলি এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ পালন করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস (অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশনস ফর সোসাইটি) আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় রবিবার (১১ অক্টোবর) বিকাল ৩টায চর আইচা মাধ্যমিক বিদ্যালয় এর হল রুমে এ কর্মসূচি পালন করা হয়। আভাসের প্রকল্প ব্যবস্থাপক রবিউল আমিন এর সভাপতিত্ব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়ুথ এঙ্গেজমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট (YEE) অফিসার মো. জামাল উদ্দিন ও পরিচালনা করেন আভাসের এস আর এইচ আর কর্মকর্তা তাসলিমা খানম।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. ইব্রহিম, চরমানিকা ইউনিয়ন ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ডা. ফরিদা খানম, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. লোকমান হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হলো কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। বর্তমান বিশ্বে পুরুষেরা যতটুকু স্বাধীনতা ভোগ করেন, নারীরা এখনো ততটুকু স্বাধীনতা ভোগ করতে পারেন না।
বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি চরমানিকা ইউনিয়নে বাল্যবিবাহের ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করেন। সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘কন্যাসন্তান বাবা-মায়ের বোঝা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা।
দিনব্যাপী আয়োজনে র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ ও রোল প্লের মাধ্যমে কন্যাশিশুদের অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদেম মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুর্বার কন্যা সদস্য, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া কিশোরীরা ও আভাস প্রকল্পের নেতৃবৃন্দ।















