ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে দুইদিনের ভোগান্তির পর তেল সরবরাহ, রাতেই পাম্পে ক্রেতাদের ঢল লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। চরফ্যাশনে বজলু বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই লালমোহনে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা বিতরণ দক্ষিণ আইচায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ট্রলারডুবি — জেলে নিহত, মৃত্যু বাবার লাশ পুলুটে বেদে  তীরে টেনে আনল দুই ছেলে লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সরকারি বরাদ্ধ থাকলেও লালমোহনে তেল পাচ্ছে না ডিলার লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

যুবলীগ কর্মীর নেতৃত্বে যুবককে খাওয়ানো হলো মলমূত্র।

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ ৩৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় যুবলীগের বাঘা বাঘা নেতাদের কর্মকাণ্ডে সারা দেশ যখন সমালোচনায় মুখর, ঠিক সেই মুহূর্তে যুবলীগ কর্মীর নেতৃত্বে এক যুবকের হাত বেঁধে নির্মমভাবে নির্যাতন এবং জোরপূর্বক তাকে মলমূত্র খাওয়ানোর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। গত সোমবার রাতে ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।
ঘটনার পর নির্যাতিত যুবক ও নির্যাতনকারী সবাই আত্মগোপন করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নির্যাতিত ওই যুবকের নাম আজম ব্যাপারী (২৫)। তিনি হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের মহিউদ্দিন ব্যাপারী ছেলে।
ভিডিওতে দেখা গেছে, আজম নামে ওই যুবকের হাত পিঠমোড়া দিয়ে বাঁধা অবস্থায় কয়েকজন ব্যক্তি তার ওপর নির্যাতন চালাচ্ছেন। এর এক পর্যায়ে ওই যুবকের বুকে এক ব্যক্তি পা দিয়ে চেপে ধরে জোরপূর্বক বদনায় থাকা মলমূত্রযুক্ত পানি খাওয়াচ্ছেন।

এ সময় ওই যুবক নিজেকে রক্ষার জন্য ধস্তাধস্তি করলেও হাত বাঁধা থাকায় শেষ রক্ষা হয়নি।

ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাহবুব সিকদারের নেতৃত্বে বেশ কয়েকজন ওই যুবকের ওপর এই নির্যাতন চালায়। তিনি হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যবসা ও জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা তাদের।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি তিনি সোমবার সকালে জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

যুবলীগ কর্মীর নেতৃত্বে যুবককে খাওয়ানো হলো মলমূত্র।

আপডেট : ০৩:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯