ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ জেলের কারাদণ্ড লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ ​লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও সিফাত বিন সাদেক বোরহানউদ্দিনে আলোর দিশারী সংস্থার উদ্যোগে সবজি চাষে আয় বৃদ্ধিমূলক কর্মশালা লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে সচেতনতার বার্তা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া চরফ্যাশনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন  লালমোহনে কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ কর্মশালা লালমোহনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর লালমোহনে এক জেলের ১৪ দিনের কারাদণ্ড

লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):

ভোলার জেলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা (১৪৪/১৪৫ ধারা) অমান্য করে জোরপূর্বক বাগানে ঢুকে সুপারি পেড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই সাথে ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী রহিমা বেগম (স্বামী: প্রবাসী মোঃ হারুন) উক্ত জমি নিয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত বিরোধপূর্ণ জমিতে ১৪৪/১৪৫ ধারা জারি করেন এবং উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে শান্তিপূর্ণভাবে অবস্থানের নির্দেশ দেন। তবে আদালতের নোটিশ পাওয়ার পরও প্রতিপক্ষ আবুল কালাম আজাদ, শাহ আলম ও আলমগীর আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক ওই বাগানে প্রবেশ করে সুপারি পেড়ে নিয়ে যান।

ভুক্তভোগী রহিমা আরো অভিযোগ করে বলেন,
“আমার স্বামী বিদেশে থাকার সুযোগে তারা আমাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আমার স্বামীর ছুটিতে দেশে আসলে স্থানীয় বিচার-শালিসের মাধ্যমে স্বামীর ভাইদের কাছ থেকে জমি উদ্ধার করা হলেও তারা তা মানতে নারাজ।

বর্তমানে আমার স্বামী আবারও বিদেশে চলে যাওয়ার পর তারা আবারও জমিটি দখল করে নেয়। আমরা জমিতে গেলে মারধর করে তাড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দিচ্ছে। কোনো উপায় না পেয়ে আমি আদালতের দারস্থ হয়ে নিষেধাজ্ঞা আনি, কিন্তু তারা আদালতের আইনও অমান্য করছে।”

অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে জানতে চাইলে শাহ আলম ও আলমগীরের স্ত্রী জানান, তারা তাদের নিজস্ব বাগানের সুপারিই পেরেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সুপারি পাড়ার অভিযোগ

আপডেট : ০৯:৩৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬