সর্বশেষ
লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও সিফাত বিন সাদেক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৯:৩২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম এবং শিক্ষার্থীদের উপস্থিতির খোঁজখবর নেন। একই সাথে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পলাশ সমাদ্দারসহ বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে ইউএনও বিদ্যালয়ের সার্বিক সার্বিক ব্যবস্থাপনা ও শিক্ষার সুন্দর পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও শিক্ষার মান ধরে রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।



















