ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে দুইদিনের ভোগান্তির পর তেল সরবরাহ, রাতেই পাম্পে ক্রেতাদের ঢল লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। চরফ্যাশনে বজলু বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই লালমোহনে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা বিতরণ দক্ষিণ আইচায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ট্রলারডুবি — জেলে নিহত, মৃত্যু বাবার লাশ পুলুটে বেদে  তীরে টেনে আনল দুই ছেলে লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সরকারি বরাদ্ধ থাকলেও লালমোহনে তেল পাচ্ছে না ডিলার লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

শ্রীনগরে আজিজুল চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০১:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় এক নারীকে মারধর করা হয়েছে বলা অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার দুপুর পৌনে ১ টা’র দিকে ষোলঘর গ্রামে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা। হামলার পর বাড়িটির ভাড়াটিয়া ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ষোলঘর ইউনিয়ন আওয়ামীলীগের বহিস্কৃত সাধারন সম্পাদক মনিরুল ইসলাম উজ্জ্বল ও স্থানীয় সাইদুল ইসলামের নেতৃত্বে আরও বেশ কয়েকজন এ হামলা চালায় বলে অভিযোগ করেন বাড়ির কেয়ারটেকার।

এ ঘটনায় আহত বাড়ির কেয়ারটেকার লায়লা বেগম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লায়লা বেগম জানান, ১০-১৫ টি মোটরসাইকেলে হকিস্টিক, লাঠি-সোটা, রামদা সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে হামলা করে। বাড়ির মূল গেট পেরিয়ে তারা ৫তলা ভবনের নিচ তলায় জানালার কাচ ভাঙচুর করে। এরপর ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ টেবিল চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে। এসময় বাঁধা দিতে এগিয়ে গেলে তাকেসহ দুই নারীকে মারধর করে। তিনি আরও জানান, হামলাকারীরা ইটপাটকেল ছুড়ে মারলে ভবনের অন্তত ১২ টি ভাড়াটিয়া পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় কাজী মাহবুব আলম রুনু জানান, সামনে আওয়ামীলীগের কাউন্সিল। সেখানে আজিজুল ইসলাম থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী। সেই প্রার্থীতাকে কেন্দ্র করে তাকে ফাঁসানো হয়েছে। চেয়ারম্যানের যদি কোন কিছুতে জরিত থাকে তাহলে সেটার বিষয় আইন আদালত প্রশাসন দেখবে। এই ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে এভাবে ভাঙচুর করতে পারে না। থানা ও ইউনিয়নের আওয়ামীলীগের সকল নেতাকর্মীগণ উপস্থিত হয়ে এই ঘটনার প্রতিবাদ জানান।

এ সময় ইউনিয়নের পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত হয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান তারা।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান সাংবাদিকদের জানান, ষোলঘরে একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

শ্রীনগরে আজিজুল চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট : ০১:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২