ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে প্রধানমন্ত্রী ঘোষিত পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক সভা তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

সাভারে ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারে অনুমোদনহীন নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করায় ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেডের ২০ লাখ টাকার প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানাও করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সাভারের দেওগাঁও এলাকার ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড এর কারখানায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, বিএসটিআই ও র‌্যাব-৪ এর ঊর্ধতন কর্মকর্তারা।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড এর মালিক নাজমুল হক (৪০) ও প্রতিষ্ঠানের ম্যানেজার কুতুব উজ্জামান (৩৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে মেজর শিবলী মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে সাভারের দেওগাঁও এলাকায় বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি করে আসছিল ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড। পরে
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে তাদের পণ্যের মান যাচাই করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৭ ধরনের ২০ লাখ টাকার প্রসাধনী নকল সাব্যস্ত করে জব্দ করে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, নকল পণ্য তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে ইয়াফি বিউটি কনসেপ্ট কেয়ার লিমিটেড এর মালিক নাজমুল হককে ২ লাখ ও ম্যানেজার কুতুব উজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান ও জড়িতদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সাভারে ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৩:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯