ইংরেজি চর্চায় নতুন যাত্রা, নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি
- আপডেট : ০৭:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
সুরাইয়া তাসনিম,সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর) ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের আলোচনাসভায় সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তে আগামী তিন মাসের জন্য এ কমিটি গঠন ও অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উমাইয়াতুল ইসলাম প্রান্ত এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. রাকিব।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্ণ রায়, সাইমুর রেজা মনময় ও বাঁধন চন্দ্র দাস। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হেমায়েত হোসেন হৃদয়। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন রমজান হোসেন রাজিব, কাউসার আহমেদ আলিফ ও মাসুম বিল্লাহ।
এ ছাড়া অর্থ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল মারিয়া ও হাসিবুল হাসান খান। ইভেন্ট সমন্বয়কারী হিসেবে রয়েছেন আবু রায়হান ও মোহাম্মদ জুনায়েদ। প্রেস ও প্রচার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান ও বায়জিদ আহমেদ রোমান।
মিডিয়া ও কমিউনিকেশন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন দিলওয়ার হুসেন ও শেখ ফয়সাল আহমেদ। শিক্ষা ও সাহিত্য সমন্বয়কারী হিসেবে রয়েছেন মো. মিজানুর রহমান, জুই মজুমদার ও ইরিন মরিয়ম।
অন্যদিকে, সদস্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাদিক হোসেন ও আয়েশা আক্তার লুবনা। কার্যনির্বাহী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জি. এম. হাসান, সাকিব হোসেন ও তামিম শাহরিয়ার।
শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, যোগাযোগের সক্ষমতা উন্নয়ন এবং ভাষাচর্চার উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে ক্লাবটি কাজ করে আসছে। নতুন কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের ইংরেজি ভাষা চর্চা ও দক্ষতা বিকাশের সুযোগ বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা
এ বিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের আহ্বায়ক উমাইয়াতুল ইসলাম প্রান্ত বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টা, পরিকল্পনা ও সম্মিলিত পরিশ্রমের পর ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় ম্যাডামের চূড়ান্ত অনুমোদনে সোহরাওয়ার্দী কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রথম আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় আমি আনন্দিত ও গর্বিত।
এই পথচলায় যাঁরা সময়, মেধা, পরামর্শ ও আন্তরিকতা দিয়ে ক্লাবের ভিত্তি নির্মাণে অবদান রেখেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমি বিশ্বাস করি, নবগঠিত আহ্বায়ক কমিটি ক্লাবের কার্যক্রমে নতুন গতি আনবে। ইংরেজি ভাষা শিক্ষা ও চর্চা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার দিকনির্দেশনা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে সোহরাওয়ার্দী কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব কে একটি কার্যকর ও শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষামূলক প্ল্যাটফর্মে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এবিষয়ে সোহরাওয়ার্দী কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সদস্য সচিব হেমায়েত হোসেন হৃদয় বলেন, এমন একটি উৎকৃষ্ট ও শিক্ষার্থী কেন্দ্রিক প্ল্যাটফর্মের দিকনির্দেশনার দায়িত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি আমাদের জন্য গভীর দায়বদ্ধতা ও প্রতিশ্রুতিরও বিষয়। শিক্ষার্থীদের আস্থা, প্রত্যাশা ও দায়িত্ব আমাদের ওপর অর্পণ করায় আমরা তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। একই সঙ্গে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সোহরাওয়ার্দী কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবকে একটি আদর্শ, গ্রহণযোগ্য ও অনুকরণীয় শিক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে।
তিনি বলেন, ইনশাআল্লাহ, ভাষা শিক্ষা, চর্চা, দক্ষতা উন্নয়ন ও আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে ল্যাংগুয়েজ ক্লাব শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। তাঁদের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটানো এবং শিক্ষার্থীদের প্রয়োজন ও আকাঙ্ক্ষাকে কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।









