ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
পরীক্ষাকেন্দ্রের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত শিক্ষার্থী-কর্মচারী লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ! মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা লালমোহনে ৩৮ বছর ধরে সুন্দর কন্ঠে বাতাসে ভাসে সকল সংবাদ লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল লালমোহনে প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ০৭:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকরা অংশ নেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে ৭ নম্বর ওয়ার্ড থেকে শোডাউনটি বের করা হয়। মোটরসাইকেলের একটি বহর নিয়ে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে শোডাউনটি লালমোহন চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান।

বক্তব্যে তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আগামী পাঁচ বছরের জন্য ৭ নম্বর ওয়ার্ডে কে আপনাদের পাশে থাকবে, কার কাছে গভীর রাতেও বিপদে-আপদে সহযোগিতা পাবেন, তা বিবেচনা করেই আপনারা সিদ্ধান্ত নেবেন। এখানে অনেক মুরুব্বি উপস্থিত রয়েছেন। হয়তো এখনো আপনাদের কাছে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে কথা দিতে পারি, আমি মেম্বার হই বা না হই, সব সময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ, সব সময় আমাকে আপনাদের পাশে পাবেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মাদক, চাঁদাবাজি ও অন্যায়-অবিচারমুক্ত রাখতে কাজ করবেন। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করবেন।

শোডাউনে স্থানীয় বাসিন্দা ও মো. ফোরকানের সমর্থকরা অংশ নেন। মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

আপডেট : ০৭:০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬