ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা: পীর সাহেব চরমোনাই শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ  সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, যুক্ত হচ্ছে আরও দুই বাস লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেধাবী জুবায়েরের স্বপ্নপূরণে পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক, মাসে ৫ হাজার টাকা সহায়তা

ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা: পীর সাহেব চরমোনাই

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৭:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে শরীয়াহ ও ইসলামের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছিল। তবে অন্য কোনো ইসলামী দল জাতির কাছে এমন অঙ্গীকার করতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্যই শরীয়াহ ও ইসলামের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা।

বুধবার বিকেলে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লালমোহন উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান কাসেমী, ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা সালাউদ্দিন বেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি প্রফেসর এএমএম কামাল উদ্দিন, সহ-সভাপতি মাওলানা মো. মোসলেহ উদ্দিন, উপজেলা সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলাম এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজগর মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা: পীর সাহেব চরমোনাই

আপডেট : ০৭:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬