ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আগামীকাল মঙ্গলবার লালমোহনে শুরু হচ্ছে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন -আপনাদের ভালোবাসা নিয়ে সকলের হৃদয়ের বেঁচে থাকতে চাই একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের শ্রীনগরে জাল টাকা ছাপানোর সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার ১ দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লালমোহনে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
৬০ বছরের বৃদ্ধ রোকেয়া বেগম। এক ছেলে ও ৩ কন্যার জননী। স্বামী মারা গেছেন বহু আগেই। ৩ কন্যার বিবাহ হওয়ার পর স্বামীর বাড়িতে থাকেন মেয়েরা। বৃদ্ধ মা স্বামীর ঘরেই থাকতেন। কিন্তু একমাত্র ছেলে বাবুল হাওলাদার ও তার স্ত্রী সাথী বেগমের অত্যাচারে স্বামীর ঘরে তাকে থাকতে না দিয়ে পাশে ছোট একটি ঘরে থাকতে দেয়া হয়েছে। বৃদ্ধ রোকেয়া বেগম ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের তোফাজ্জল হাওলাদারের স্ত্রী।

বিগত সরকারের আমলে একমাত্র ছেলে বাবুল হাওলাদার ও তার স্ত্রী সাথী বেগম তখন আওয়ামীলীগের নেতা নেত্রী ছিলেন। তাদের ভয়ে কেউ সাহস করে কিছু বলতে পারতেন না। বাবুল হাওলাদার নিজেও তখন একাধিকবার বৃদ্ধ মায়ের গায়ে হাত তুলেছেন । তখন একাধিক পত্রিকায় সন্তানের নির্যাতনে দেশেহারা হয়ে মায়ের মামলা দায়ের করার সংবাদ প্রচার হয়েছিলো। এক পর্যায়ে বৃদ্ধ মা লালমোহন থানায় ছেলের বিরুদ্ধে মামলা করলে তখন পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
বৃদ্ধ রোকেয়া বেগম জানান, গত ১৭ অক্টোবর বাবুল হাওলাদারের স্ত্রী সাথী বেগম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে মারধর করে। আমার মারধরের কথা শুনে মেয়ে রুনু বেগম আমাকে দেখতে গেলে সাথী বেগম তাকেও মারতে আসে এবং বিভিন্ন গালিগালাজ করে। আমি তাদের সাথে থাকিনা এবং আমাকে তারা ভরন পোষনও দেয় না। তারপরও আমার গায়ে প্রায়ই ছেলের বউ হাত তোলে। আমি এর উপযুক্ত বিচার চাই।

বৃদ্ধ রোকেয়া বেগমের মেয়ে রুনু বেগম বলেন, মায়ের গায়ে হাত দিয়েছে শুনার পর আমি মাকে দেখতে যাই। তখন আমার ভাই এর স্ত্রী সাথী বেগম আমাকেও মারতে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা তিন বোন বাবার সম্পত্তির মালিক। বাবা মারা গেছে প্রায় ২০ বছর হবে কিন্তু বাবার সম্পত্তিগুলো এখন পর্যন্ত আমাদেরকে বুঝিয়ে দেয়া হয়নি। আমার ভাইর স্ত্রী সাথী বেগমের অত্যাচারে ভাই আমাদের সম্পতিতো বুঝিয়ে দেয়নি উল্টো আমাদের সাথে কথাও বলেনা। আওয়ামীলীগ সরকারের আমলে তারা তখন নেতা ছিলো। ক্ষমতার দাপটে আমরা কোন বিচার পাইনি। এখন আবার অত্যাচার শুরু করেছে এবং আমাদের নামে মিথ্যা মামলা দেয়ার চক্রান্ত করছে। আমরা আমাদের বোনদের সম্পত্তি পেতে চাই এবং মায়ের গায়ে হাত তোলাসহ বিভিন্ন অত্যাচারের ব্যাপারে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের কাছে আমরা উপযুক্ত বিচার চাই।

এ ব্যাপারে সাথী বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তার স্বামী বাবুল হাওলাদারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকাতে রয়েছি। তবে শুনেছি আমার বোনের ছেলেরা লালমোহন থেকে আমাদের বাড়িতে গিয়ে আমার স্ত্রী ও মেয়েকে মেরেছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আপডেট : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬