ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
২৯ বছর ধরে নেই কমিটি, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন দক্ষিণ আইচায় কর্মজীবনের অবসানে সম্মাননা ও ভালোবাসায় সিক্ত তিন গুণী শিক্ষক লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন, মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম দক্ষিন আইচায় ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান পুলিশের  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ৪৩০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার রাঢ়িখালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেছেন।এছাড়াও তিনি বিভিন্ন সময় ছাত্রীদের সাথে অশোভন আচরণ করেন।এ ব্যাপারে তারা বেশ কয়েকবার অধ্যক্ষর কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি বলেও দাবি করেন।এসময় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ওই শিক্ষককে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিচারের আশ্বাস দিলে কর্মসূচি থেকে শ্রেণীকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন।

স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ জানান, তিনি শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছেন।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন (ভিডিও)

আপডেট : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২