লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা
- আপডেট : ০৪:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদারের একমাত্র পুত্র মোঃ ইমতিয়ারুল ইসলাম কাইফের জন্মদিন আজ। এ উপলক্ষে তার পিতা-মাতা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ছেলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেছেন।
২০০৩ সালের ৬ অক্টোবর মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় কবির হাওলাদার ও তার সহধর্মিণীর ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন ইমতিয়ারুল ইসলাম কাইফ।
শিক্ষাজীবনে কাইফ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ঢাকার ম্যাপল লিফ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ‘ও’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। পরবর্তীতে যুক্তরাজ্যের লন্ডনের গ্রিনউইচ ইউনিভার্সিটি থেকে ‘এ’ লেভেল এবং বিবিএ (বিজনেস ম্যানেজমেন্ট) সম্পন্ন করেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।
জন্মদিন উপলক্ষে এক প্রতিক্রিয়ায় কবির হাওলাদার সবার কাছে তার ছেলের জন্য দোয়া কামনা করে বলেন, “মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ।”
তিনি তার ছেলের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা, নেক হায়াত ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া প্রত্যাশা করেন।














