সর্বশেষ
লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র্যালি
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের পূজা উদযাপন পরিষদ কমিটির উদ্যোগে এ র্যা লির আয়োজন করা হয়।
র্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে গজারিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুর্গোৎসবকে ঘিরে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ র্যা লির আয়োজন করা হয়।
র্যা লিতে শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত ঘোষ ও সাধারণ সম্পাদক দিপন দাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

















