লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা
- আপডেট : ০৬:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে লালমোহন করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের ভাইস-প্রিন্সিপাল মিজানুর রহমান লিপুসহ শিক্ষক-শিক্ষার্থী স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন। বাংলা সাহিত্য ও সংগীতে তাঁর অসামান্য অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, নজরুলের সৃষ্টি অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


















