লালমোহনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপডেট : ০৬:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা): ভোলার লালমোহনে গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং লালমোহন ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু – কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালেলালমোহন উপজেলা মডেলমসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরূমে অনুষ্ঠিতএই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের, ভোলার উপ-পরিচালক এমমাকসুদুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ডসুপার ভাইজার মোঃ নুরনবী। সার্বিক সহযোগিতায় ছিলেন মডেল কেয়ার টেকার রফিকুল ইসলাম, বিন ইয়ামিন, সাধারণ কেয়ার টেকার আরিফুর রহমান, বিন ইয়ামিন প্রমুখ।
জানা যায়, লালমোহনের এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী বিশটি ইভেন্টে প্রতিযোগিতা করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানঅধিকার করে মোট ষাটটি পুরুষ্কার অর্জন করে। অংশগ্রহণ করা প্রতিষ্ঠান হলো লালমোহন গার্লস স্কুল, লালমোহন কামিল মাদ্রাসা, ইসলামিক মডেল মাদরাসা, লালমোহন মডেল একাডেমী, শাহবাজপুর রেসিডেনসিয়াল মডেল মাদরাসা, দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমী, গজারিয়া দারুল কুরআন একাডেমী, পশ্চিম চর উমেদ দাখিলমাদরাসা, রায়চাদ রেসিডেন্সিয়াল মডেল মাদরাসাসহ কয়েকটি নুরানী মাদরাসা অংশগ্রহণ করে। সমাপনী বক্তব্যে ফিল্ডসুপার ভাতিজার মোঃ নুরনবী বলেন, চাকরির ত্রিশ বছর ধরে এই প্রতিযোগিতা করেআসছি। এই প্রতিযোগিতার মাধ্যমেশিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে।


















