ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, যুক্ত হচ্ছে আরও দুই বাস লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেধাবী জুবায়েরের স্বপ্নপূরণে পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক, মাসে ৫ হাজার টাকা সহায়তা চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী বিএনপি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী, স্পিকার ও উপজেলা নেতাদের ছবি নামিয়ে ফেলার অভিযোগ লালমোহনে মেধা বিকাশে বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৭১৬ ক্ষুদে শিক্ষার্থী দক্ষিণ আইচায় জব্দ করা সার ও  ডিজেল   তিন লক্ষ চুরানব্বই হাজার তিনশত পঞ্চান্ন টাকায় নিলামে বিক্রি লালমেহানে যৌতুকের কারণে স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, যুক্ত হচ্ছে আরও দুই বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুরাইয়া তাসনিম, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ

রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে আরও দুটি বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) থেকে বাস দুটি ভাড়া নিয়ে পরিচালনা করা হবে। নতুন দুটি বাসের জন্য পৃথক দুটি রুট নির্ধারণ করা হবে। তবে রুট এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (১৬ নভেম্বর) কলেজের বাস পরিচালনা কমিটি ও প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বাস পরিচালনা কমিটির সদস্য তরিকুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, শিক্ষার্থী পরিবহনে সোহরাওয়ার্দী কলেজে আরও দুটি নতুন বাস যুক্ত হচ্ছে। বাস দুটি নতুন দুটি রুটে চলাচল করবে। এ বিষয়ে কলেজ পরিবহন কমিটির সঙ্গে অধ্যক্ষের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাস পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী ওয়াহেদ বলেন, আজ বাস পরিচালনা কমিটি ও কলেজ প্রশাসনের সভায় আরও দুটি বাস যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। বাস দুটি বিআরটিসি থেকে ভাড়া নেওয়া হবে। আগামীকাল বিআরটিসির কর্মকর্তারা কলেজে আসবেন।

নতুন বাসের রুট প্রসঙ্গে তিনি বলেন, বাস দুটি সম্পূর্ণ নতুন দুটি রুটে চলবে। তবে কোন রুটে চালু করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি জানান, ইন্টারমিডিয়েট ও অনার্স—উভয় পর্যায়ের শিক্ষার্থীরাই নতুন বাস দুটি ব্যবহার করতে পারবেন। কোনো নির্দিষ্ট শ্রেণি বা বিভাগের শিক্ষার্থীদের জন্য বাস দুটি নির্ধারিত থাকবে না।

কলেজের নিজস্ব বাস না থাকার বিষয়ে অধ্যাপক কাজী ওয়াহেদ বলেন, এই মুহূর্তে কলেজের এমন কোনো ফান্ড নেই, যার মাধ্যমে নিজস্ব বাস কেনা সম্ভব। তবে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে আরও দুটি বাস বাড়ানো হচ্ছে।

এদিকে নতুন বাস যুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রুট নির্ধারণে শিক্ষার্থীদের বাস্তব চাহিদা ও সংখ্যাগরিষ্ঠের মতামত বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ কামাল ইমন বলেন,নতুন দুটি বাস যুক্ত করার সিদ্ধান্ত নিঃসন্দেহে শিক্ষার্থীবান্ধব উদ্যোগ। দীর্ঘদিন ধরে যাতায়াতের ভোগান্তি, অতিরিক্ত খরচ ও যানজটের কারণে অনেক শিক্ষার্থী সমস্যায় পড়ছেন। নতুন বাস চালু হলে তাদের ভোগান্তি কমবে।

নতুন বাসের একটি রুট হিসেবে কলেজ–গুলিস্তান–আজিমপুর–জিগাতলা–মোহাম্মদপুর–গাবতলী–সাভার প্রস্তাব করে তিনি বলেন, “এই রুট চালু হলে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি বিভিন্ন বর্ষ, বিভাগ ও এলাকার শিক্ষার্থীদের মতামত নিয়ে প্রয়োজনে জরিপের মাধ্যমে রুট নির্ধারণ করা হলে সবচেয়ে বেশি শিক্ষার্থীকে সুবিধার আওতায় আনা সম্ভব হবে

মানবিক বিভাগের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান (শান্ত) বলেন, বর্তমানে চিটাগাং রোড ও বাড্ডা রুটে দুটি বাস চলাচল করছে। নতুন দুটি বাসের রুট নির্ধারণের ক্ষেত্রে যেসব গুরুত্বপূর্ণ রুটে এখনো কলেজ বাসের ব্যবস্থা নেই, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত।

মেস ও ব্যাচেলর শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের বাস্তব চাহিদা বিবেচনা করে এমন রুট নির্ধারণ করা প্রয়োজন, যাতে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী উপকৃত হন।

এ বিষয়ে জানতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, যুক্ত হচ্ছে আরও দুই বাস

আপডেট : ১০:৩২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬