সর্বশেষ
সবুজ কুঁড়ি বাংলাদেশের ১০০ গাছের চারা রোপণ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ১২:০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০ ৬২ বার পড়া হয়েছে
পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে চরকিশোরগঞ্জের মোল্লারচরে ১০০ ওষধি, বনজ ও ফলজ গাছের চারা রোপন করা হয়েছে। শনিবার বিকালে রাস্তার দুপাশে এই গাছের চারা রোপন করা হয়।

এই কর্মসূচির উদ্বোধন করেন সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ নাট্যকার ইখতিয়ারউদ্দিন মিথুন, সবুজ কুঁড়ির সাধারণ সম্পাদক আশরাফুল আলম উজ্জ্বল, কামরুল হাসান শাকিল, জাকিয়া ফেরদৌস প্রিয়াংকা, শরীফ হোসেন, সাইদুর রহমান, সোহাগ হোসেন ও শিমুল প্রমুখ।
নিউজটি শেয়ার করুন






















