ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো

খালেদা জিয়ার মুক্তি ‘প্যারোল নাকি জামিনে’, দ্বিধাদ্বন্দ্বে বিএনপি: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১০১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ‘প্যারোল নাকি জামিনে’ এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘আমরা আছি একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। নেত্রীর মুক্তি প্যারোলে নাকি জামিনে- এই নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্ব। কিন্তু নেত্রীর মুক্তি যে রাজপথে হয় কেন জানি আমরা এ কথাগুলো বিবেচনায় নিচ্ছি না।’

গয়েশ্বর বলেন, ‘কি কারণে যেন আমরা এখন দেশনেত্রীর মুক্তির জন্য দোয়া মাহফিল, মানববন্ধন, প্যারোল ও জামিন নিয়ে বারবার আলোচনা করছি। মনে হয় গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার আমাদের কাছে এ ধরনের আচরণ প্রাপ্য নয়।’

বুধবার (২০ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘আমরা যদি খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে গিয়ে লক্ষ লোক কারাগারে যাই সেটি হবে নেত্রীর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন। আমরা যদি রাজপথে গুলি খেয়ে মারা যাই সেটি হবে গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়ার প্রতি দৃঢ মনোবল প্রদর্শন।’

তারেক রহমানের জন্মদিন পালন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে এই দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনেকটাই নীরবে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী পালন করছি। কিন্তু সবকিছু যদি নীরবেই করি তাহলে আমাদের দায়িত্ববোধগুলোও অনাদিকাল পর্যন্ত এভাবে নীরবেই পড়ে থাকবে। জন্মদিন বলতে যে উৎসাহ বোঝায় তখন সেভাবে আমরা কখনোই পালন করতে পারবো না।’

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

খালেদা জিয়ার মুক্তি ‘প্যারোল নাকি জামিনে’, দ্বিধাদ্বন্দ্বে বিএনপি: গয়েশ্বর

আপডেট : ০৪:৩৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯