ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে ব্যবসায়ীকে অপহরণ করে মারধর, চাঁদা দাবির অভিযোগে মামলা লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান লালমোহনে সেতু সংস্কার ও নিরাপদ চলাচল নিশ্চিত করনের দাবিতে মানববন্ধন জলবাযু পরিবর্তন মোকাবেলায়,  চরফ্যাশনের উপকূলীয প্রান্তিক জনগোষ্ঠীর ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ  চরফ্যাশনে পুকুরে ভাসছিল কালুর মরদেহ লালমোহনে ৩ লাখ ৬০ হাজার টাকার পলিথিন জব্দ, মালিককে অর্থদন্ড লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

‘চাল নেই, লবণ নেই’ বলে দেশে অপপ্রচার চালানো হচ্ছে: প্রধানমন্ত্রী

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৩:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১০৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কোনও খাদ্য ঘাটতি নেই। অথচ একটি গোষ্ঠী দেশে চাল নেই, লবণ নেই বলে অপপ্রচার চালাচ্ছে। কেউ এইসব অপপ্রচারে কান দেবেন না।’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তারাধিকারীদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন দেশের মানুষ অনেক ভালো আছে। তারপরও একটি গোষ্ঠী চাল নেই, লবণ নেই বলে অপপ্রচার চালিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে। এইসব অপপ্রচার মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।’

কোনও ধরনের অপপ্রচারে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মাঝে মাঝে দেখি অপপ্রচার হয়। আমি সবার প্রতি বলবো- কেউ অপপ্রচারে কান দেবেন না। এটা নেই সেটা নেই বলে নানা ধরনের অপপ্রচার হচ্ছে। এটা হবেই আমি জানি। হওয়াটাই স্বাভাবিক। আমাদের এসব অপপ্রচার মোকাবিলা করে চলতে হবে।’

অনুষ্ঠানে ২০১৯-২০ সালে সশস্ত্র বাহিনীর শান্তিকালীন সেনা, নৌ ও বিমান পদক এবং অসামান্য সেবা পদকপ্রাপ্তদের পদক প্রদান করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি দেশে পেঁয়াজের বাজার চরম ঊর্ধ্বমুখী হয়। ৪০ টাকা কেজির পেঁয়াজ কিনতে হয় ২৫০ টাকা কেজি। তবে গেল দু-তিনদিন ধরে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও এরইমধ্যে বাড়তে শুরু করে চালের দাম। সঙ্গে গুঞ্জন উঠে, বাড়ছে লবণের দামও। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণ হিসেবে বিরোধীদলগুলো রাষ্ট্রপরিচালনায় সরকারের ব্যর্থতাকেই দায়ী করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

‘চাল নেই, লবণ নেই’ বলে দেশে অপপ্রচার চালানো হচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৩:১৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯