ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসিতে অকৃতকার্য ৭২৪, জিপিএ-৫ পেলেন মাত্র ৩ জন লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক, উন্নয়নের অঙ্গীকার প্রার্থীর সন্তানের চিকিৎসার সহায়তার জন্য অসহায় বাবার আকুতি লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু লালমোহনে চরভূতা ইউনিয়ন জিয়া পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ লালমোহনে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লালমোহনে ৪ শতাধিক সরকারি গাছ কেটে নিলেন যুবদল নেতা অভিযোগ পেয়েও ইউএনও’র নিরবতা নিয়ে প্রশ্ন

লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক, উন্নয়নের অঙ্গীকার প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা) :

ভোলার লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কালা মিয়া বাড়ির উদ্যোগে বাড়ির আঙিনায় এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়।

উঠান বৈঠকে মেম্বার পদপ্রার্থী মো. ফোরকান এলাকাবাসীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং ৭ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।

এ সময় মো. ফোরকান বলেন, “আমি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ৭ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পানি নিষ্কাশন, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব। কোনো ধরনের বৈষম্য না করে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। তাই আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

তিনি আরও বলেন, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।

উঠান বৈঠকে উপস্থিত এলাকাবাসী এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক, উন্নয়নের অঙ্গীকার প্রার্থীর

আপডেট : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬