ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল এলাকা জুড়ে ক্ষোভ লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী পরীক্ষাকেন্দ্রের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত শিক্ষার্থী-কর্মচারী লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ! মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা লালমোহনে ৩৮ বছর ধরে সুন্দর কন্ঠে বাতাসে ভাসে সকল সংবাদ

শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২ ৬৩৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার রাঢ়িখালে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ওই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেছেন।এছাড়াও তিনি বিভিন্ন সময় ছাত্রীদের সাথে অশোভন আচরণ করেন।এ ব্যাপারে তারা বেশ কয়েকবার অধ্যক্ষর কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি বলেও দাবি করেন।এসময় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ওই শিক্ষককে অপসারণের দাবি জানান শিক্ষার্থীরা।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত হয়ে ওই শিক্ষকের বিচারের আশ্বাস দিলে কর্মসূচি থেকে শ্রেণীকক্ষে ফিরে যান শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সহকারী প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য বলে দাবি করেন।

স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ জানান, তিনি শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছেন।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

শ্রীনগরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন (ভিডিও)

আপডেট : ০৭:৫৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২