ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ  সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, যুক্ত হচ্ছে আরও দুই বাস লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেধাবী জুবায়েরের স্বপ্নপূরণে পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক, মাসে ৫ হাজার টাকা সহায়তা চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের শীর্ষ
সন্ত্রাসী খালেদ হাসান ওরফে বিকাশ মোড়ল বাহিনীর প্রধান বিকাশকে (৩২) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মধ্য
বাঘড়ার বাড়ি থেকে বিকাশকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।

এ সময় বিকাশের কাছ থেকে একটি বিদেশী পিস্তল (ইউএসএ লিখা), দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি এয়ারগান, একটি দেশীয় তৈরি পাইপগান, চার রাউন্ড শর্টগানের কার্তুজ, স্টীলের পাইপসহ ব্যাগ উদ্ধার করা হয়।

সন্ত্রাসী বিকাশ মধ্য বাঘড়ার কাশেম মোড়লের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. বদরুদ্দোজা’র দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিসুর রহমানের তত্বাবধানে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান ও পুলিশ
পরিদর্শক মিল্টন দত্তের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর গনেশ চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান বাঘড়ায় পরিচালনা করে একাধিক মামলার আসামী বিকাশকে দেশী ও
বিদেশী অস্ত্রসহ গ্রেফতার করেন।

শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী বিকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ডিসেম্বরের প্রথম দিকে বিদেশী পিস্তল ও ধারালো অস্ত্রসহ বাঘড়ার বাসুদেব মন্দির এলাকা থেকে সন্ত্রাসী বিকাশকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে শ্রীনগর পুলিশ। বিকাশ মোড়লের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার

আপডেট : ০৭:০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬