ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চেক প্রতারণা মামলায় লালমোহনের মোল্লা আইসক্রিমের মালিক সিরাজ মোল্লার ১ বছরের কারাদন্ড ও ৩০ লাখ টাকা অর্থদন্ড জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা দক্ষিণ আইচায় ‘স্বপ্ন’ সুপারশপের ১৪তম আউটলেটের শুভ উদ্বোধন পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল হক লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা ! লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল এলাকা জুড়ে ক্ষোভ লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী পরীক্ষাকেন্দ্রের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত শিক্ষার্থী-কর্মচারী লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

চেক প্রতারণা মামলায় লালমোহনের মোল্লা আইসক্রিমের মালিক সিরাজ মোল্লার ১ বছরের কারাদন্ড ও ৩০ লাখ টাকা অর্থদন্ড

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ০৭:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে ৩০ লাখ টাকা আত্মসাৎ ও চেক প্রতারণার মামলায় পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত মোল্লা আইসক্রিমের মালিক মো. সিরাজ মোল্লার (৫১) বিরুদ্ধে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর-২০২৬) ভোলা জেলার লালমোহন সিনিয়র জুডিসিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট এই রায় দেন।

সূত্রে জানা যায়, আইসক্রিম ব্যবসায়ী মো. সিরাজ মোল্লা প্রতিবেশি ৩নংওেয়ার্ডের মো. মফিজুর রহমানের কাছ থেকে আইসক্রিমসহ অন্যান্য ব্যবসার প্রয়োজনে নগদ ও চেকের মাধ্যমে মোট ৩০ লাখ টাকা ধার দেন। পরবর্তীতে পাওনা টাকা ফেরত চাইলে সিরাজ নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে চাপে পড়ে তিনি ২০২১ সালের ২১ মার্চ লালমোহন উত্তরা ব্যাংক লিমিটেড শাখার নিজ সঞ্চয়ী হিসাবের (হিসাব নং- ১১১০০১১২১৬০৪) বিপরীতে ৩০ লাখ টাকার একটি একাউন্স পে চেক (নং- ৩৯৭৯৯৩৯) প্রদান করেন।

মফিজুর রহমান ওই দিনই চেকটি নগদায়নের জন্য তার নামে করা একেউন্টে লালমোহন রূপালী ব্যাংক লিমিটেডে জমা দেন। কিন্তু সিরাজের ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল না থাকায় এবং হিসাবটি বন্ধ থাকায় ২৩ মার্চ চেকটি ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়। বিষয়টি সিরাজকে জানালে তিনি টাকা ফেরত না দিয়ে উল্টো ছলচাতুরী ও হুমকি-ধামকি দিতে থাকেন। চেক ডিজঅনার হওয়ার পর ২০২১ সালের ১২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে সিরাজ মোল্লাকে রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, যা ১৮ এপ্রিল তিনি গ্রহণ করেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় মফিজুর রহমান লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় একটি মামলা (নং-১৫৮/২১) দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ আদালত অভিযুক্ত সিরাজ মোল্লাকে ১ বছরের কারাদন্ড এবং ৩০ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চেক প্রতারণা মামলায় লালমোহনের মোল্লা আইসক্রিমের মালিক সিরাজ মোল্লার ১ বছরের কারাদন্ড ও ৩০ লাখ টাকা অর্থদন্ড

আপডেট : ০৭:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬