ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে দুইদিনের ভোগান্তির পর তেল সরবরাহ, রাতেই পাম্পে ক্রেতাদের ঢল লালমোহনে এসএসসি ৯৩ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত। চরফ্যাশনে বজলু বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই লালমোহনে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা বিতরণ দক্ষিণ আইচায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ট্রলারডুবি — জেলে নিহত, মৃত্যু বাবার লাশ পুলুটে বেদে  তীরে টেনে আনল দুই ছেলে লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ ভোলা-৩ আসনে স্পিকারের পক্ষ থেকে বিতরণ গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে হাজারো প্রাণের মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত সরকারি বরাদ্ধ থাকলেও লালমোহনে তেল পাচ্ছে না ডিলার লালমোহনে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার ও দোয়া অনুষ্ঠিত

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পাপন

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯ ৪৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বিপিএলের লোগো উন্মোচন করা হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপিএলের লোগো উন্মোচন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনসহ বিসিবির উর্ধ্বতন কর্মকর্তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয় ‘বঙ্গবন্ধু’ বিপিএল। বিসিবি নিজ অর্থায়নে এবারের বিপিএল পরিচালনা করবে। থাকছে না কোনো ফ্রাঞ্চাইজি।

রবিবার বিপিএলের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের খেলা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পাপন

আপডেট : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯