শ্রীনগরে জাল টাকা ছাপানোর সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার ১
- আপডেট : ০৫:৫৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
খান সুজন,
শ্রীনগরে জাল টাকা ছাপনোর সরঞ্জাম ও টাকাসহ মো. শ্রাবণ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলার ডিবি পুলিশ।
গত রবিবার রাত পৌণে ১০টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রাম থেকে শ্রাবণকে গ্রেফতার করা হয়।এ সময় শ্রাবণের কাছ থেকে ১টি ল্যাপটপ, ১টি কালার প্রিন্টার ও নকল ২০০ টাকার নোটের ছাপানো ২ লাখ টাকা উদ্ধার করা হয়। শ্রাবণ মান্দ্রা গ্রামের মজিবর রহমানের ছেলে।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা এক প্রেস
রিলিজে এতথ্য নিশ্চিত করে। ডিবি পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান (পিপিএম) সঙ্গীয় ফোর্সসহ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখ রাতে শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের মান্দ্রা এলাকার মজিবর
রহমানের বসতবাড়ির একতলা বিল্ডিংয়ের একটি রুমে নকল টাকা ছাপানোর সময় মো. শ্রাবণ হোসেনকে গ্রেফতার করেন।
ডিবি পুলিশ আরো জানায়, এসময় তার কাছ থেকে নকল ২ লাখ টাকা ও টাকা ছাপানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। শ্রাবণ আগে থেকেই নিদিষ্ট কিছু টাকার বিনিময় নকল টাকা বানিয়েঢাকায় পৌঁছে দিতো।



















