ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট   লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি উপলক্ষে লৌহজং ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

শ্রীনগরে ঢাকা-মাওয়া রোডে যাত্রী ভোগান্তি রোধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ৬২৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-মাওয়া রোডে মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান ও লৌহজং উপজেলার যাত্রী ভোগান্তি রোধে মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে যাত্রী কল্যাণ পরিষদের ব্যানারে ও উপজেলার পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় এক লিখিত বক্তব্যে হামিদুল্লাহ্ খান মুন বলেন, সাম্প্রতিককালে পদ্মা সেতু চালুর পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখানে সড়কে চলাচলরত বাসগুলো কোন যাত্রী তুলছে না। কেউ উঠলেও ভাড়াগুনতে হচ্ছে ঢাকা টু ভাঙ্গা রুটের। অপরদিকে কোন বাস স্টপে গাড়ি থামছে না। এ কারণে লাখ লাখ যাত্রী ভোগান্তিতে পড়ছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে বইছে ক্ষোভের ঝড়। যাত্রীদের কাছ থেকে ৭০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ২৫০ টাকা। এ বিষয়ে যাদের মাথা ঘামানোর কথা তারা মাথা ঘামাচ্ছেন না। বিক্রমপুরের যাত্রীদের অধিকার বঞ্চনা আমাদের ভীষনভাবে ব্যথিত করছে। এ রুটের যাত্রীবাহী বাস মালিকদের স্বেচ্ছাচারিতায় জেলার ৩ উপজেলার জণগন যাত্রী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ অঞ্চলের যাত্রীদের এই দুর্ভোগ নিয়ে কার্যত কেউ সংকটের সমাধান করছেন না। তাই বাধ্য হয়ে কোন উপায় না দেখে যাত্রী কল্যাণ পরিষদের ব্যানারে আজ শ্রীনগর প্রেস ক্লাবে এ বিষয়ে সভার আয়োজন করেছি।

মুন খান আরো জানান, যাত্রী কল্যাণ পরিষদের পক্ষ থেকে মুন্সীগঞ্জ-১, মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় এমপি, উপজেলা ও জেলা প্রশাসক এবং মালিক সমিতির সভাপতির কাছে স্মারকলিপি, ঢাকা-শ্রীনগর সরাসরি বাস সার্ভিস চালুর লক্ষ্যে বিআরটিসি’র চেয়ারম্যানের কাছে চিঠি প্রদান করা হবে। ঢাকা-১ ও ৩ আসনের মাননীয় সংসদ সদস্য কাছে সহযোগীতা কামনা করেন।

আগামী শুক্রবার সুবিধাজনক সময়ে মহাসড়কের ছনবাড়ি চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচির ঘোষনা করেন। দাবিসমূহ আদায় না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাছেল আহমে¥দ, ডাঃ এসএম রাশেদ, আমিনুল ইসলাম বাবু, মাহমুদুল, আল-আমিন হুসাইন, আশিকুর রহমান, সালমান শুভ, আরমান হোসেন লিমন মোড়ল, আবির হোসেন, সিফাদ মোড়ল, মেহেদী হাসান, অংকুর খান, ফরিদ রানা, মো. অমিত হাসান, মোজাহিদুল ইসলাম, শেখ মোহাম্মদ রাকিবসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে ঢাকা-মাওয়া রোডে যাত্রী ভোগান্তি রোধে মতবিনিময় সভা

আপডেট : ০৮:০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২