১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ
- আপডেট : ০৮:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ১৯নং ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মো: জসিম পাটওয়ারী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। ঢালচর ইউনিয়নের আপামর জনগণের দোয়ায় সিক্ত হয়ে তিনি মাঠপর্যায়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন। সোমবার বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে একযোগে ব্যাপক গণসংযোগ চালান।
দিনভর প্রচারণার অংশ হিসেবে তিনি আনন্দ বাজার, মাঝের চর বাজার, তারুয়া আদর্শ গ্রাম, পূর্ব ঢালচরসহ বেশ কয়েকটি এলাকা গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ পথচারী ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নিজের প্রার্থিতার কথা জানান দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে জসিম পাটোওয়ারী তাঁর পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন:”
আমার চাচা সাবেক ইউপি চেয়ারম্যান থেকে সারাজীবন এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁদের দেখানো সততা ও সেবার পথ অনুসরণ করেই আমি ঢাল চর ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”
তিনি আরও জানান, একটি সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন গঠন ও নদী ভাঙ্গন নিয়ে কাজ করবে বলে তিনি বদ্ধপরিকর। এজন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকের কাছে আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। প্রচারণাকালে স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, এলাকার তরুণ সমাজ এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সাথে উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন



















