ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন দীর্ঘ পরীক্ষাসূচি নিয়ে ক্ষোভ, সেশনজটের শঙ্কায় ডিসিইউর শিক্ষার্থীরা শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি- স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আগামীকাল মঙ্গলবার লালমোহনে শুরু হচ্ছে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন -আপনাদের ভালোবাসা নিয়ে সকলের হৃদয়ের বেঁচে থাকতে চাই একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের শ্রীনগরে জাল টাকা ছাপানোর সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার ১ দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহনের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নিজেদেরকে কখনো অসহায় ভাববেন না। আপনারা এই দেশের নাগরিক। আপনাদেরকে দেখে রাখার দায়িত্ব আমাদের। আপনাদের ছেলেমেয়েরা যারা ভালো পড়াশোনা করে এবং যদি কৃতী ছাত্র ও ছাত্রী হয় তাহলে তার দায়িত্বও আমরা নিব।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে লালমোহন উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী মদন মোহন মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনের সময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সালিশ বিচার করতে আপনারা কারো কাছে যাবেন না। সমস্যা হলে আপনারা পুলিশ প্রশাসনের কাছে যাবেন এবং তাদের সহায়তা নিবেন। সালিশ বিচারের নামে দুপক্ষ থেকে টাকা নিয়ে সালিশ করছে সালিশের লোকজন। এজন্য তাদের কাছে না যাওয়ায় ভালো। মন্দির ও শ্বশানের উন্নয়নের জন্য মোট ৯ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। শ্বশানের জন্য ৪ লাখ ও মন্দিরের জন্য ৫ লাখ টাকা। কিছুদিনের মধ্যে এই টাকা পেয়ে যাবেন বলে তিনি আশ্বাস দেন।

সকল হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলেই সমান ভাবে আমাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন এটাই আমার পরম পাওয়া। একজন ব্যাক্তি হিসেবে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্য আমি এমপি, মন্ত্রী ও স্পিকার হতে পেরেছি।

লালমোহন উপজেলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি নিরব কুমার দে সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান, জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ভক্তবৃন্দ।

আলোচনা সভার পূর্বে দুর্গাপূজা উপলক্ষ্যে লালমোহন উপজেলার সকল মন্দিরের জন্য স্পিকারের ব্যক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ

আপডেট : ০৯:৫৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬