ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বাংলাদেশের হিন্দুরাও এই দেশের নাগরিক, নিজেদেরকে অসহায় ভাবার কোনো কারণ নেই- স্পিকার মেজর হাফিজ লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন দীর্ঘ পরীক্ষাসূচি নিয়ে ক্ষোভ, সেশনজটের শঙ্কায় ডিসিইউর শিক্ষার্থীরা শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিগুলো দেশে এতো লুটপাট করেছে যা বিশ্বের কোথাও হয়নি- স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আগামীকাল মঙ্গলবার লালমোহনে শুরু হচ্ছে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন -আপনাদের ভালোবাসা নিয়ে সকলের হৃদয়ের বেঁচে থাকতে চাই একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের শ্রীনগরে জাল টাকা ছাপানোর সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার ১ দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ২০০ কেজি মা ইলিশ জব্দ

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে ভোলার ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ আলোচনা সভায় বলেন, এ অঞ্চলের মানুষজন খুবই ফুটবলপ্রেমি, খেলাধুলায় অনেক আগ্রহী। এই মাঠে আমি আগেও এসে কয়েকটি খেলায় উদ্ধোধন ও সমাপনীতে ছিলাম। আমি আশা করছি আগামী দিনগুলোতে খেলাধুলার প্রতি আগ্রহ আরো বাড়বে। খেলা উপলক্ষ্যে বিপুলসংখ্যক জনসাধারণ উপস্থিত হয়েছে দেখে আমি অনেক আনন্দিত ও উৎসাহিত হয়েছি। আমিও সারাজীবন খেলাধুলার সাথে জড়িত ছিলাম। খেলোয়াড়দের প্রতি তিনি বলেন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এছাড়া তিনি ফুটবল খেলার প্রধান পৃষ্ঠপোষক মো. ইউসুফকে ধন্যবাদ জানান।

ধলীগৌরনগর ইউনিয়ন (পূর্ব শাখা) বিএনপির সভাপতি মো. ইউসুফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ (ডিকো), উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

আপডেট : ০৬:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬