ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চরফ্যাসন রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি স্কুলের শতভাগ সাফল্য ১৪ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ হলেন চরফ্যাশনের নবীন লালমোহন মমিন নেছা বালিকা মাদ্রাসার সুপারের বিরুদ্ধে টিউশন ফি আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ অনিয়ম ও দুর্ণীতির আখড়া লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চরফ্যাশনে এইচএসসি পরিক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হামলা ভাংচুর,টিয়ারগ্যাস নিক্ষেপ  লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ পাখি মেরে পৌচাশিক আনন্দ পান লালমোহনের জামাল চরফ্যাশনে রিং জালের ফাঁদে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির মাছ  ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট

কুষ্টিয়ায় মা-ছেলে হত্যায় মামলা, গ্রেপ্তার নেই

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ৭৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার দৌলতপুরে মা ও ছেলের হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত ছানোয়ারা খাতুনের মেয়ে পারভীনা খাতুন বাদী হয়ে সোমবার রাতে দৌলতপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। তবে লাশ উদ্ধারের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জড়িত সন্দেহে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

গতকাল সোমবার সকালে উপজেলার সোনাইকান্দি গ্রামের বাড়ির দুটি কক্ষ থেকে ছানোয়ারা খাতুন (৫০) ও তাঁর ছেলে রাজের (৮) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।

জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, থানায় হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ কাজ করছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। আজ দুপুর ১২টায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার ময়নাতদন্ত করবেন। এরপর পুলিশের মাধ্যমে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কুষ্টিয়ায় মা-ছেলে হত্যায় মামলা, গ্রেপ্তার নেই

আপডেট : ০৬:৫৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯