ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমোহনের ৭৫ বছরের বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন ! শাপলা বিক্রিতে চলে সংসার সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ, বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সোহরাওয়ার্দী কলেজে এইচএসসিতে অকৃতকার্য ৭২৪, জিপিএ-৫ পেলেন মাত্র ৩ জন লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত লালমোহন সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ফোরকানের সমর্থনে উঠান বৈঠক, উন্নয়নের অঙ্গীকার প্রার্থীর সন্তানের চিকিৎসার সহায়তার জন্য অসহায় বাবার আকুতি

জেলা পরিষদ নির্বাচন: ৫ নং ওয়ার্ডে ক্লিন ইমেজ নিয়ে সবার থেকে এগিয়ে সাদি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ২১৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে মুন্সীগঞ্জ সদরে হাড্ডাহাড্ডি লড়াই হবে তিন প্রার্থীর মধ্যে। সদর উপজেলা হচ্ছে ৫ নং ওয়ার্ড। এ ওয়ার্ডে তিনজন প্রার্থী এ নির্বাচনে লড়াই করছেন। তীব্র প্রতিদ্বন্ধিতা মুলক নির্বাচন হচ্ছে এবার। জেলার ৬ টি উপজেলার মধ্যে সদরের নির্বাচনের দিকে এবার সবার নজর রয়েছে। এখানে বিজয়ের মালা কার গলায় আসে তা দেখার জন্য অপেক্ষা করছেন সবাই। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়ে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিয়েছেন তারুণ্যের প্রতীক দৈনিক রজত রেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদি। তিনি হচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফসার উদ্দিন ভুইয়ার মেঝো ছেলে।

মাহমুদুল হাসান সাদি প্রার্থী হওয়ার কারণে এখানে নির্বাচনী হাওয়া জমজমাট হয়ে উঠেছে বলে এখানকার ভোটাররা অভিমত প্রকাশ করেছেন।মাহমুদুল হাসান সাদি প্রার্থী হওয়ায় শেষ মুহূর্তে অপর প্রার্থীদের ঘুম অনেকটাই উবে গেছে। সাদির প্রতীক হচ্ছে হাতি। ইতোমধ্যে ভোটারদের মন কাড়তে সক্ষম হয়েছেন সাদি। ক্লিন ইমেজ নিয়ে জনপ্রিয়তায় সবার থেকে এগিয়ে রয়েছেন তিনি। এখানকার প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিনরাত গণসংযোগ করছেন। এ নির্বাচনে ভোটারদের কদরও বেড়েছে অনেক। প্রার্থীরা সবাই এখন ছুটছেন ভোটাদের কাছে। ভোটারদের ভাগে আনতে নানা রকমের কৌশল অবলম্বন করছেন তারা। কতিপয় প্রার্থী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে নেতাদের দরবারেও ছুটাছুটি করছেন।

সাদি ছাড়াও অপর প্রার্থীরা হচ্ছেন চরকেওয়ার ইউপির সাবেক চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান জীবন (তালা) ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. আরিফুর রহমান (টিউবওয়েল)।

আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পরিষদের নির্বাচন। এদিন সদর উপজেলা পরিষদের হলরুমে ভোট গ্রহণ করা হবে। এখানে এবার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এখানে একটানা ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটার হচ্ছেন ১৪৪ জন। এরমধ্যে পুরুষ ১০৯ জন ও নারী ভোটার ৩৫ জন।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

জেলা পরিষদ নির্বাচন: ৫ নং ওয়ার্ডে ক্লিন ইমেজ নিয়ে সবার থেকে এগিয়ে সাদি

আপডেট : ১০:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২