ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চেক প্রতারণা মামলায় লালমোহনের মোল্লা আইসক্রিমের মালিক সিরাজ মোল্লার ১ বছরের কারাদন্ড ও ৩০ লাখ টাকা অর্থদন্ড জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা দক্ষিণ আইচায় ‘স্বপ্ন’ সুপারশপের ১৪তম আউটলেটের শুভ উদ্বোধন পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল হক লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা ! লালমোহনের আবুগন্জে রাতের আধারে অন্যের জমিতে ঘর নির্মানের চেষ্টা, বাধা দিলে হামলার অভিযোগ ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল এলাকা জুড়ে ক্ষোভ লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী পরীক্ষাকেন্দ্রের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত শিক্ষার্থী-কর্মচারী লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন

পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল হক

জেলা প্রতিনিধি (ভোলা) ঃ
  • আপডেট : ০৩:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার ২০২৭-২৮ সালের জন্য পঞ্চমবারের মতো উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক। রুকনদের গোপন ব্যালটে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে তিনি পুনরায় এ দায়িত্ব লাভ করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) লালমোহন উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের অংশগ্রহণে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হলেও ২৫ নভেম্বর ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার সব উপজেলার নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মাওলানা আব্দুল হক পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা আমীর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এদিকে, ২০২৭-২৮ সালের জন্য ভোলা জেলা জামায়াতের পুরুষ ও মহিলা শুরা সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় লালমোহন থেকে পুরুষ শুরা সদস্য হিসেবে মাওলানা আব্দুল হক এবং মহিলা শুরা সদস্য হিসেবে তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে উপজেলা আমীর পদে মাওলানা আব্দুল হকের পুনর্নির্বাচন এবং শুরা সদস্য হিসেবে লালমোহনের দুই প্রতিনিধির অন্তর্ভুক্তির মধ্য দিয়ে জেলার সাংগঠনিক নেতৃত্বে লালমোহনের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা আব্দুল হক

আপডেট : ০৩:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬