ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
পরীক্ষাকেন্দ্রের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত শিক্ষার্থী-কর্মচারী লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ! মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী লালমোহনে উৎসবমুখর পরিবেশে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মোতাহার নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা বাচ্চু মাতাব্বর লালমোহনে চরের জমি নিয়ে বিরোধ, বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা লালমোহনে ৩৮ বছর ধরে সুন্দর কন্ঠে বাতাসে ভাসে সকল সংবাদ লালমোহনে উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল লালমোহনে প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পরীক্ষাকেন্দ্রের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত শিক্ষার্থী-কর্মচারী

সুরাইয়া তাসনিম, শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
  • আপডেট : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কলেজের এক শিক্ষার্থী ও এক কর্মচারী আহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—কবি নজরুল সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা থাকায় পুলিশ ও র‍্যাবের সদস্যরা সড়ক ফাঁকা রাখার নির্দেশনা দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ঘটনার সময় আমরা এখানেই ছিলাম। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকেও আসতে পারে, আবার কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। বিস্ফোরণের সময় আমরা কিছুই বুঝতে পারিনি।

শরীফ হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, ককটেল বিস্ফোরণের সময় আমি পাশেই বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। তখন কলেজের কর্মচারী সুজন মামা ও ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।

তিনি বলেন,এরপর দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হলে বিষয়টি বুঝতে পারি। পরে জানতে পারি, আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

পরীক্ষাকেন্দ্রের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আহত শিক্ষার্থী-কর্মচারী

আপডেট : ০৮:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬